শীত ও বৃষ্টি
- হাসান আল মাহদী

শৈত প্রবাহ সাথে নিয়ে এলো বৃষ্টি
রুক্ষতার এই শীতে,
অসময়ে বৃষ্টির আগমন দেখে হতবাক
শুষ্কতার এই ঋতুতে।

সারাদিন ঝিরিঝিরি শীতল বৃষ্টিতে
ভিজতে চাইনা মন,
একলা কাটে সময় নিরব বারান্দায়
পুরনো স্মৃতি মনে পড়ে ভিষণ।

একটা সময় ছিলো বৃষ্টি বড় মধুর ছিলো
তুমি কাছে ছিলে যখন,
কোন মিছে সুখের আশায় হারিয়েছ তুমি
মনে কি পড়ে না আমায় এখন।?

প্রকৃতির রূপ পরিবর্তন হয় শীত ও বৃষ্টির
অসময়ে হয়ে যায় মিলন,
আমার একলা রাজ্যে একলায় বেঁচে থাকা
তুমিহীনা উজার হৃদয় ভুবন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026